সিলেটে নতুন ভারতীয় ভিসা কেন্দ্র : সিলেটে হর্ষবর্ধন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬

সিলেটে নতুন ভারতীয় ভিসা কেন্দ্র : সিলেটে হর্ষবর্ধন

Manual2 Ad Code

file-(2)

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারতীয় ভিসা আরো সহজ করা হবে। আগামীতে সিলেটে নতুন করে একটি ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে ভারতীয় অর্থায়নে নির্মিত মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামাজিকতা ও সংস্কৃতি প্রায় একই ধরনের। বাংলাদেশি মনিপুরীদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। আগামীতে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় কমলগঞ্জের মণিপুরী নৃত্য শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে।

মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি ‍আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার মণিপুরী কালচারাল কমপ্লেক্সের লাইব্রেরি, আইসিটি সেন্টার, মিউজিয়াম, নারী তাঁতকেন্দ্র, ডরমেটরি পরিদর্শন করেন।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ) ড. সুমিত জেরাথ, বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি (অর্থ ও প্রকল্প) গিনা উইখা।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মণিপুরী সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রর্কীতি সিংহ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নীল চাঁদ সিংহ প্রমুখ।

এ সময় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code