সিলেটে পাঁচদিন সব ধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিলেটে পাঁচদিন সব ধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচ দিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেটের সকল সংসদীয় আসনে সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

 

এ সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না, ভোটার কিংবা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ভয়ভীতি দেখাতে পারবেন না এবং কোনো ধরনের অস্ত্র বা শক্তি প্রদর্শনও করা যাবে না।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত বিধান লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৮(২) অনুযায়ী ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code