সিলেটে পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬

সিলেটে পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক।

 

Manual2 Ad Code

সোমবার (৯ মার্চ) ইফতারের পূর্বে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়ামে এ ঘটনা ঘটে।

 

আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।

Manual2 Ad Code

 

জানা যায়, সোমবার বিকেলে ইফতারের পূর্ব মূহুর্তের আগে চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকে সিরিয়ালে আসার জন্য বলা হয়। কিন্তু ওই গ্রাহক সিরিয়াল ভেঙে সরাসরি তেল নিতে চান। এ নিয়ে পাম্পের কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই গ্রাহক চলে যান এবং ইফতারের দুই মিনিট পূর্বে আবার পাম্পে ফিরে এসে মিঠু গোয়ালা নামে ওই কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

জানতে চাইলে মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এই নিয়ে পাম্প কর্মীদের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে তিনি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসে ছুরিকাঘাত করে চলে যায়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র।

 

তিনি বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code