সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

সুরমা মেইল নিউজ : প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর কতিপয় ধারা বাতিলের দাবীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেটের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। একই সাথে সিলেটের সকল বইয়ের দোকান বন্ধ করে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করা হয়। অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক আনোয়ার রশিদ, সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম মিলন, সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, অতিরিক্ত সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম বুলবুল, কোষাধ্যক্ষ মোঃ গোলজার আহমদ প্রমূখ। প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর উল্লেখিত ধারায় নোট গাইড, সৃজনশীল বই, গ্রামার, ব্যাকরণ, মডেল টেস্টসহ সহকারী বই প্রকাশ, বিক্রয় মওজুদ, পাঠ্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে অনধিক দুই লক্ষ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের বিরোধীতা করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সারা বাংলাদেশে একযোগে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে সিলেটে এই কর্মসূচি পালন করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি