সিলেটে বন্ধ ঘরে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ, চিরকুট উদ্ধার

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

সিলেটে বন্ধ ঘরে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ, চিরকুট উদ্ধার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের মহানগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। রোববার (০৬ অক্টোবর) দুপুরে নগরীর পাঠানটুলা পল্লবী আ/এসি-২৫নং বীরেন্দ্র দেবের ভাড়া বাসার শয়নকক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামের রুকুনি তালুকদারের ছেলে রিপন তালুকদার ও তার স্ত্রী শিপা দাস। রিপন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এই দম্পতির দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে। তার নাম ঋত্বিক তালুকদার।

 

Manual6 Ad Code

এদিকে বাসার ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল- ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।’ তবে চিরকুটটি কার লেখা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

প্রতিবেশীরা জানান, প্রায় সাত মাস ধরে তারা এই বাসায় ভাড়া থাকতেন। কখনো ঝগড়া-বিবাদ শুনিনি। সকাল ৯টার দিকে বন্ধ ঘরে শিশুটির কান্না শুনতে পাই। বাহির থেকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ৯৯৯-এ ফোন দিয়ে জানানো হয়।

 

মৃত শিপা দাসের ভাই নিবারণ দাস বলেন, আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে এরপর ভগ্নিপতি রিপন আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।

 

নিহত রিপনের চাচাতো ভাই অনুকূল তালুকতার বলেন, রিপন একটি বিস্কুট কোম্পানির পরিবেশকের অধীনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু কী কারণে তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেনো তারা আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code