সিলেটে বস্তাবন্দী পাখি উদ্ধারের পর অবমুক্ত

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

সিলেটে বস্তাবন্দী পাখি উদ্ধারের পর অবমুক্ত

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় বস্তাবন্দী করে বিক্রির সময় বন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের উপস্থিতিতে সিলেট সুরমা নদীর তীরে বিক্রি করতে আনা ৫৬টি অতিথি পাখি অবমুক্ত করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন বলেন, আমরা ৫৬টি অতিথি পাখি অবমুক্ত করেছি। আপনারা জানেন বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এসব প্রাণী প্রাকৃতিক সম্পদ। যারা এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করবে জেলা প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা ও বন বিভাগ সমসময় মাঠে আছি।

 

Manual5 Ad Code

জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সিলেটে বিক্রির উদ্দেশ্য এক শিকারি বেশ কিছু অতিথি পাখি নিয়ে আসার এমন সংবাদ পেয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসকল পাখি উদ্ধার করা হয়। অভিযানকালে পাখি উদ্ধার হলেও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারী পালিয়ে যায়।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code