সিলেটে বিএনপির পদ বঞ্চিতদের মিছিলে পুলিশের বাধা, গুলি

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ৬, ২০১৭

সিলেটে বিএনপির পদ বঞ্চিতদের মিছিলে পুলিশের বাধা, গুলি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের বাধার মুখে পড়ে পণ্ড হয়ে গেল বিএনপির জেলা ও মহানগরের পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিল।

শনিবার (৬ মে) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

জানা যায়, সদ্য ঘোষিত বিএনপি জেলা ও মহানগর কমিটির পদ বঞ্চিতরা বাবনা পয়েন্ট এলাকাতে একটি মিছিল বের করে। তখন কিছু সময়ের জন্য যানচলাচলও বিঘ্নিত হয়। এ সময় পুলিশ বাধা দিলে নেতা কর্মীরা বিবাদে জড়িয়ে পড়েন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা রাস্তা ছেড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করা হয়। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি শাহ্‌ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনার স্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ জেদান আল মুসা জানান, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করে রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের দিকে চড়াও হন। একপর্যায়ে চার রাউন্ড গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

Manual4 Ad Code

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাউকে আটক কিংবা কোন হতাহতের ঘটনা নেই বলেও জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code