সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ছয় কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ এপ্রিল) মধ্যরাত থেকে ভোররাত অবধি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বিজিবি ব্যাটালিয়নের একাধিক বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে সিলেট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল আটক করে।
জব্দকৃত ভারতে উৎপাদিত বিভিন্ন বিলাসবহুল পণ্যের মধ্যে রয়েছে- লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড, ফিয়ামা ব্র্যান্ডের সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটক্যাট চকলেট, চিনি, ফুচকা, শুটকি ও পান আটক করা হয়। এ সময় চোরাচালান পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য প্রায় ছয় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট সেক্টরের সিলেট ৪৮- ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ চোরাচালান রোধে নিয়মিতভাবে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশপ্রেম ও কর্তব্যবোধ থেকে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত পণ্যসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সিলেট অঞ্চলে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
(সুরমামেইল/জেআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি