সিলেটে বিডিজবস চাকরি মেলা বৃহস্পতিবার

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

সিলেটে বিডিজবস চাকরি মেলা বৃহস্পতিবার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
দেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সব ধরনের চাকরি প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে সিলেটে চাকরিমেলার আয়োজন করেছে চাকরির তথ্যদাতা শীর্ষ ওয়েবসাইট বিডিজবস ডটকম।‌

 

Manual3 Ad Code

শহরের আরামবাগ পয়েন্টের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় অংশগ্রহণ নিতে www.bdjobs.com/jobfair ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। রাজধানীর কাওরানবাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।

 

প্রকাশ রায় চৌধুরী বলেন, করোনা পরবর্তী সময়ে কোম্পানিগুলোতে প্রচুর জনবল প্রয়োজন পড়ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে প্রচুর বেকার থাকা স্বত্তেও কোম্পানিগুলো যোগ্য লোক খুঁজে পাচ্ছেনা। সিলেটের চাকরি প্রার্থীদের সঙ্গে কোম্পানীগুলোর সংযোগ তৈরী করতে বিডিজবস এই মেলার আয়োজন করছে। সিলেটের স্থানীয় চাকরি বাজার মূলত হসপিটালিটি এবং স্বাস্থ্যখাতের ওপর নির্ভরশীল। মেলায় বিপুল সংখ্যক শেফ, ওয়েটার, হাউজকিপার, নার্স, প্যাথলজিস্ট এবং মেডিকেল টেকনিশিয়ানের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করছি।

 

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ কর্মীর অভাব রয়েছে। প্রচলিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিগুলো জনবল নিয়োগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কোম্পানিগুলোর সঙ্গে কর্মীদের একটা সহজ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিডিজবস ডটকম এ মেলার আয়োজন করেছে। এ মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা কোম্পানিগুলোর বুথে সিভি জমা দেয়ার পাশাপাশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে কোম্পানি সর্ম্পকে জানতে এবং নিজেদেরকে প্রস্তুত করার বিষয়েও ধারণা পাবেন।

 

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিজবস ডটকমের কর্মকর্তা শফিকুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মেঘলা শারমিন এবং মেলার সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বিডিজবস ডটকম চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সংযোগ তৈরি করতে ঢাকা, খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে চাকরি মেলার আয়োজন করে থাকে। দেশের শীর্ষ কোম্পানি গুলোতে হাজার হাজার চাকরির সুযোগ তৈরি হয় এ মেলার মাধ্যমে। চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম এটুআই এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code