সিলেটে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬

সিলেটে বৃষ্টির পূর্বাভাস

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এরমধ্যে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

পূর্বাভাসে বলা হয়, সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৬৯ শতাংশে।

Manual6 Ad Code

 

আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য পরিমাণ বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

 

সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে।

 

এদিকে আজ (শুক্রবার) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code