সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৬

সুরমা মেইল নিউজ : সিলেটের মোগলাবাজার এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় তিন সিএনজি-অটোরিকশা যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার এলাকায় হাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোগলাবাজার হাজীপুর নামক স্থানে পিছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে সিএনজি অটোরিকশাটি উল্টো যায়। এ সময় ৩ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খয়রুল ফজল জানান, ৩ সিএনজি অটোরিকশার যাত্রী আহত হয়েছে। তবে বেপরোয়া ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে ওই ট্রাকের চালক।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি