সিলেটে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ৪, ২০১৭

সিলেটে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও কমেছে পাসের হার। ২০১৬ সালেরর চেয়ে এবার পাসের হার কমেছে ৪ দশমিক ৫১ শতাংশ। এবার সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ যা গতবার ছিলো ৮৪.৭৭ শতাংশ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট শিক্ষাবোর্ডে এ তথ্য জানান বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ।

Manual1 Ad Code

তিনি জানান, এবার সিলেট বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা বেড়েছে। সিলেট বোর্ড থেকে এবার জিপিএ-৫ পয়েছেন ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী । গতবার সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিলো ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

এবারের এসএসসি সমমানের পরীক্ষায় সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ১৪১ জন যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী । এরমধ্যে মোট পাশ করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। যার মধ্যে ছেলে ৩৩ হাজার ৬৫৫ এবং মেয়ে ৪১ হাজার ৩১৯ জন। ছেলেদের পাশের হার ৮০. ৮৫ মেয়েদের পাশের হার ৭৯.৭৯।  ফেল করেছে ১৮ হাজার ৫৪১জন।

বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১৭ হাজার ১২৭ জন। এর মধ্যে ছেলে ৮ হাজার ৯৭৭ জন, মেয়ে ৮ হাজার ৫০ জন।

মানবিক বিভাগ থেকে ৪৯ হাজার ৯১৩ জন পাশ করেছে। ছেলে ১৯ হাজার ৮৬৫ জন, মেয়ে ৩০ হাজার ৫৭ জন।

Manual7 Ad Code

ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৪৩৪ জন পাশ করেছেন। তাদের মধ্যে ছেলে ৪ হাজার ৮২২ জন, মেয়ে ৩ হাজার ৬১২ জন।

Manual2 Ad Code

মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬৬৩। এর মধ্যে ছেলে ১ হাজার ৪২৭ জন এবং মেয়ে ১ হাজার ২৩৫ জন।

বিজ্ঞান বিভাগে থেকে জিপিএ-৫ পেয়ছে ২৫৫০ জন, মানবিক বিভাগ থেকে ৫৭ জন এবং ব্যবসা শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।

শতভাগ পাশ করেছে সিলেটের ৩৭টি কলেজের ছাত্রছাত্রীরা।শতভাগ ফেল নেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code