সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটির জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কামিল আহমদ (২৫) মনতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
এরআগে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বড় ভাই অভিযুক্ত জাকির আহমদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
তখন জাকির কাঠের টুকরো দিয়ে কামিলের মাথায় আঘাত করেন। পরে আহতাবস্থায় কামিলকে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী চারখাই এলাকার একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন।
পরে শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে।
তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
(সুরমামেইল/এইচএএল)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি