সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসা ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করেছে ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ মে) ভোর রাত পৌনে ৪টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা মজুমদার পাড়ার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা গেটের সামনে থাকা মসজিদ ও মাদ্রাসার দানবাক্স ডিজিটাল গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে টাকা চুরি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিও লিংক
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোররাত পৌণে ৪টায় একটি সাদা প্রাইভেটকার মাদ্রাসার সামনে এসে থামে। পরে গাড়ি থেকে দুজন যুবক নেমে আসে। তাদের একজন সাদা টি-শার্ট পরিহিত ছিল। তারা ড্রিল মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা বের করে নেয়। এ সময় একটি মোটরসাইকেল ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। পরে একজন আবার নেমে দানবাক্সে থাকা বাকি টাকাও নিয়ে যায়। সবশেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাইভেটকারটি।
ঘাসিটুলা মজুমদার পাড়ার বাসিন্দা আব্দুস সামাদ বলেন, মাদ্রাসা ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
আরেক বাসিন্দা মোহাম্মদ আব্দুর রাকিব বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের দানবাক্সও এখন চোরচক্রের টার্গেটে পরিণত হয়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি।
চুরি হওয়া টাকার পরিমাণ সম্পর্কে স্থানীয়রা বলেন, মসজিদের দুটি ও মাদ্রাসার একটি দানবাক্সে বেশ টাকা ছিল, সবগুলো নিয়ে গেছে। শুধু এখানেই নয়, আশপাশের আরও কয়েকটি মসজিদ ও ঈদগাহের দানবাক্সেও একইভাবে চুরির ঘটনা ঘটছে। এলাকার মানুষ এ নিয়ে উদ্বিগ্ন। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরির চেষ্টা চলছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বিষয়টি মিডিয়ার মাধ্যমে আমাদের নজরে এসেছে। যদিও এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছি। ব্যবহৃত প্রাইভেটকার শনাক্তসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি