সিলেটে মাদক বিক্রেতার যাবজ্জীবন, অপর ২ জনের ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

সিলেটে মাদক বিক্রেতার যাবজ্জীবন, অপর ২ জনের ৩ বছরের কারাদণ্ড

Manual4 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : সিলেটে পৃথক মাদক মামলায় এক মাদক বিক্রেতার যাবজ্জীবন ও অপর দুই মাদক বিক্রেতাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিলেট বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো: মফিজুর রহমান ভূঞা পৃথক এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নাম বাদশা মিয়া (৩৫)। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার গ্রামের কুটি মিয়ার ছেলে। অন্য দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- জকিগঞ্জ থানার বেউড গ্রামের মো: লুতু মিয়ার ছেলে মো. খলন আহমেদ (২৪) ও একই থানার ভূইয়ারমুড়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে মো. কামাল আহমেদ (২২)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত কোনো আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন।

Manual5 Ad Code

রাষ্টপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট নওসাদ আহমদ চৌধুরী ও আসামিপক্ষে পদ্মাসন সিংহ ও অ্যাডভোকেট মো: ফজলুল হক মামলা পরিচালনা করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code