সিলেটে রাস্তার পাশে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো ছোটমণি নিবাসে

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

সিলেটে রাস্তার পাশে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো ছোটমণি নিবাসে

Manual1 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত নবজাতক কন্যা শিশুটিকে সরকারি আশ্রয়ে সিলেটের সমাজসেবা অধিদপ্তরের বাগবাড়ি ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) সকালে বিশ্বনাথ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

জানা গেছে, রোববার (১২ এপ্রিল) রাতে বিশ্বনাথ-লামাকাজী সড়কের ধলিপাড়াস্থ (পিচের মুখ) এলাকায় সদ্যজাত ওই শিশুটিকে কে বা কারা ফেলে রেখে যায়। এক সিএনজি চালক রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানার ওসি গাজী মাহবুবুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual2 Ad Code

 

সোমবার সকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি ও অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে শিশুটিকে দেখতে যান। এসময় ইউএনও শিশুটির নাম রাখেন ‘ফাতেমা’।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুর্ণিমল বিশ্বাস জানান, ২ দিন বয়সী নবজাতকটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

Manual4 Ad Code

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নবজাতক ফাতেমাকে সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে হস্তান্তর করা হয়েছে। তবে আইন অনুযায়ী কেউ যদি শিশুটিকে দত্তক নিতে চান, তাহলে বাগবাড়ি ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক লাকি পুরকায়স্থের সঙ্গে যোগাযোগ করে সিলেট জেলা পারিবারিক আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। অনাকাঙ্ক্ষিতভাবে জন্ম নেওয়া এই শিশুটির নতুন ঠিকানা ও সুস্থতার খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এনআইকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code