সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী আবদুল্লাহ অন্তরকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার বেলা আড়াইটায় নগরীর পার্কভিউ আবাসিক এলাকার নেহার মঞ্জিলে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ অন্তরের বাড়ি রাজশাহীতে। তারাপুর চা বাগান সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ জানায়- আবদুল্লাহ অন্তর যে ভাড়া বাসায় থাকতেন, ওই বাসার মালিক সানির সঙ্গে তার বিরোধ ছিল। মালিক কয়েকবার বলার পরও অন্তর ওই বাসা ছাড়ছিলেন না। এ নিয়ে আজ অন্তরের ওপর হামলা চালানো হয়। অন্তরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
স্থানীয়রা আবদুল্লাহ অন্তরকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি