সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে ওই শিশুদের মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

মারা যাওয়া শিশুরা হলো- সিলেট সদর উপজেলার বাসিন্দা আল আমিনের ছেলে চার মাস ২০ দিন বয়সি আয়ান ও হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা কাউছার মিয়ার ছেলে এক বছর দুই মাস বয়সি ইব্রাহিম। এরমধ্যে আয়ান এম এ জি ওসমানী  হাসপাতালে এবং ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Manual8 Ad Code

 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৫৪ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

 

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code