সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

 

Manual5 Ad Code

সোমবার (৪ মে) সকাল থেকে মঙ্গলবার (৫ মে) সকাল পর্যন্ত বিভিন্ন সময় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, নতুন তিনজনসহ সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।

 

মারা যাওয়া তিন শিশু হলো- সিলেটের বিশ্বনাথ উপজেলার সরর্তীশ গ্রামের আব্দুল আফিকের ছেলে ছয় মাস বয়সী ওমর, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের ছেলে পাঁচ মাস বয়সী প্রিয়ম সরকার এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাহিদুরের আট মাস বয়সী ছেলে রায়হান।

 

স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ১২৮ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জে আটজন (দুইজন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন এবং সিলেট জেলায় ৪০ জন।

 

Manual6 Ad Code

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সন্দেহজনক ২০০ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। বাকিরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Manual7 Ad Code

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছে ৬৩ জন; এ ছাড়া নতুন করে আরও একজনের শরীরের হাম শনাক্ত হয় বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code