সিলেটে হামের উপসর্গ নিয়ে চার মাস বয়সী শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে চার মাস বয়সী শিশুর মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সিলেটে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এটিই প্রথম মৃত্যু জানিয়ে হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘শিশুটি ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুস সংক্রমণে ভুগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। বেলা ১টার দিকে হামের লক্ষণ নিয়ে শিশুটি মারা যায়। ল্যাব পরীক্ষা শেষে রিপোর্ট আসলে শিশুটি হামে আক্রান্ত ছিল কি-না তা নিশ্চিত হওয়া যাবে।’

 

এদিকে সিলেটে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দশ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

 

Manual5 Ad Code

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘সম্প্রতি শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আক্রান্ত রোগীদের আলাদা রেখে যথাযথ চিকিৎসা দেওয়া যায়।’

Manual1 Ad Code

 

তিনি বলেন, ‘আইসোলেশন ইউনিট চালুর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং অন্যান্য রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

 

এদিকে, সোমবার দুপুর পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তিনটি ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ৭১ রোগী ভর্তি রয়েছে এবং ২৬ মার্চ থেকে ২০ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ডে আইসোলেশন সেন্টার চালু রয়েছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান।

 

তিনি বলেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুটি তাদের হামপাতালে ভর্তি ছিল। কিন্তু এই হাসপাতালে আইসিইউ না থাকায় তাকে ওসমানীতে পাঠানো হয়।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code