সিলেটে ২ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সিলেটে ২ যুবকের লাশ উদ্ধার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে একই দিনে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

Manual6 Ad Code

বুধবার (৩ ডিসেম্বর) সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসা থেকে রাজু নামের এক যুবকের এবং একইদিন সকালে জেলার জৈন্তাপুর উপজেলা থেকে বাড়ির পাশের জমির টিলা থেকে শফিক উদ্দিন (৩০) নামে অপর যুবকের লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, বুধবার নগরীর কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ওই বাসার ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় রাজুকে দেখতে পেয়ে প্রতিবেশীরা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

Manual5 Ad Code

নিহত রাজু নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে।

Manual8 Ad Code

 

সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

 

এদিকে, বুধবার সকালে জৈন্তাপুর উপজেলায় বাড়ির পাশের জমির টিলায় গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো শফিক উদ্দিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত উদ্ধার করে পুলিশ। তিনি একই উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের আফতাব উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে।

 

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

 

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code