সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সীমান্ত এলাকা থেকে জব্দকৃত প্রায় ৬ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।
রোববার সকালে সিলেটের ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদর দপ্তর প্রাঙ্গনে বুলডোজার দিয়ে এগুলো ধ্বংস করা হয়।
এর মধ্যে ৫ বিজিবির অভিযানে ৩২৩৫ বোতল বিয়ার, ফেন্সিডিল ৫২০ বোতল, বাংলা মদ ২০৫ এবং গাঁজা ২৪০০ কেজি রয়েছে। যেগুলোর মূল্য পাঁচ কোটি একচল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা।
তাছাড়া ৪১ বিজিবির অভিযানে ফেন্সিডিল ২২৩ বোতল, জেন্সিডিল সিরাপ ৫৫৫ বোতল রয়েছে। যার মূল্য আটান্ন লক্ষ ছয়চল্লিশ হাজার দুইশত টাকা।
বিজিবি জানায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। যেগুলো আজ ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির উপ পরিচালক মেজর শাহেদ মেহের, ৫ বিজিবির সহকারি পরিচালক মো. নরুল ইসলাম ফকির, নির্বাহি ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি