সিলেট আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যা বললেন বক্তারা

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

সিলেট আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যা বললেন বক্তারা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দরিদ্রতা দূরীকরণে বাংলাদেশ পুরো বিশ্বের কাছে এখন উদাহরণ। দেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু বিএনপি মিথ্যাচারে লিপ্ত। তাদের মিথ্যাচার সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

 

সোমবার (০৭ নভেম্বর) দিনব্যাপী নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যা বললেন বক্তারা

মহানগরীর কাজী নজরুল অডিটোরিয়াম অনুষ্ঠিত এ সভায় নাহিদ আরও বলেন, সংবিধান মেনে আগামী বছরের শেষদিকে জাতীয় নির্বাচন হবে। এ ব্যত্যয় হবে না। সবাইকে এই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশের অগ্রগতিকে অব্যাহত রাখার জন্য সরকার টিকিয়ে রাখতে হবে।

 

বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করে নাহিদ বলেন, পদ্মাসেতু নিয়েও বিএনপি মিথ্যে প্রচারণা চালিয়েছিলো। বলেছিলো এ সেতু হবে না। কিন্তু শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করেছেন।

 

প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ।

 

বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড.মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে.আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ মজুমদার এমপি ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এমপি।

Manual3 Ad Code

 

তাছাড়া প্রতিনিধি সভায় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

 

আওয়ামী লীগ বিরোধীরা হাওয়ার উপর আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। এ দলের বিরোধীরা হাওয়ার উপর আছে। এরা কেবল মিথ্যে প্রচারণা চালাতে পারে। এদের ভিত্তি দুর্বল। তবে আমরা এক হয়ে মাঠে নামলে কেউ আমাদের ঠেকাতে পারবে না। কারণ আওয়ামী লীগ জনগণের দল।

 

তিনি বলেন, ‘আমি নির্বাচনে কিছু ওয়াদা করেছিলাম। তার প্রায় অর্ধেকই সম্পন্ন করেছি। ধীরে ধীরে সবকিছু হচ্ছে এবং হবে। এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দেশের মঙ্গল ও নিজেদের অস্তিত্বের স্বার্থে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে পররাষ্ট্র সম্পর্ক উন্নয়ন করে আন্তর্জাতিক ভাবে যেসব দেশ আগে বাংলাদেশকে পাত্তা দিতো না, তারাও এখন আমাদের সম্মানের চোখে দেখে। বিএনপি সমবসময় বলে দেশে মানবাধিকার নেই। অথচ বাংলাদেশ এবার সর্বোচ্চ ভোটে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।’

Manual7 Ad Code

 

সিলেট-১ আসনের এ সাংসদ বলেন, ‘এখন পুরো বিশ্বই সঙ্কটে আছে। কেউ স্বস্তিতে নেই। তবে বৈশ্বিক মন্দা মোকাবেলায় প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করে রেখেছেন। তাই মন্দায় একটু হয়তো কষ্ট পাবো, তবে আমাদের খুব একটা সমস্যা হবে না। খাদ্যের কোন ঘাটতি হবে না।’

 

তিনি আরও বলেন, ‘স্বল্প আয়ের মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য প্রায় দেড় কোটি মানুষকে টিসিবি ও ৫০ হাজার লোককে বিজিবির মাধ্যমে ১৫ টাকা করে চাল দেয়া হচ্ছে, এবং এ কার্যক্রম আরও কয়েক মাস ধরে চলবে।’

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি কখনো গণতন্ত্র চর্চা করে না। তারা মানুষের উপর জুলুম-অত্যাচার করে বেড়ায়। তাদের শাসনামলে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলো। আমাদের ব্যবসা-বাণিজ্য করতে দেননি। আমাদের হাত-পা ভেঙে দিয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। তাঁর শাসনামলে মির্জা ফখরুল সাহেবেরা নির্বিঘ্নে বাড়িতে ঘুমাচ্ছেন। আমরা তো অমানবিক আচরণ করিনি।’

 

নানক আরও বলেন, ‘বর্তমানে আমরা গভীর ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছি। আমাদের এসব ষড়যন্ত্রের জাল চিন্নবিন্ন করে বের হয়ে আসতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেননা আওয়ামী লীগের প্রাণশক্তিই এ দেশের জনগণ। জনগণ ও দলের কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ সারাজীবন আন্দোলন সংগ্রাম ও লড়াই করে এসেছে।

 

তিনি সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল নিয়ে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেটে ১১০ কোটি টাকায় কেন্দ্রীয় ট্রাক ট্রার্মিনাল নির্মাণ করা হয়েছে। এ টার্মিনাল নির্মাণ করতে প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরান আমার কাছে গিয়েছিলেন। আমি সেটা পাস করি। কিন্তু বর্তমান (আরিফুল হক চৌধুরী) সেই ট্রাক টার্মিনালকে বুলন্টিত করেছেন। জায়গা নিয়ে সমস্যা ছিলো কিন্তু কামরান ভাই সেটার সমাধান করে যেতে পারেন নি। তার পরে কেন এতো সময় লাগে সেই প্রশ্ন তো রাখা যায়।’

 

দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। লড়াই করতে হবে। এতে আমরা ঠিকে থাকবো, ভেবে কাজ না করলে হবে চলবে। এটা ভেবো না। সমাজের বিভিন্ন শ্রেণির লোকজনের সঙ্গে সর্ম্পক বৃদ্ধি করতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে।’

 

Manual1 Ad Code

সিলেটেরে উন্নয়নে আওয়ামী লীগ সরকার সবময় ভাবে। সিলেটের ব্যাপারে আমাদের নেত্রীর সুদৃষ্টি সবসময় আছে। ফলে এ সরকারের আমলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাজে পরিণত হয়েছে। ঢাকা-সিলেট ফোর লেন রাস্তা হচ্ছে। এসব উন্নয়ন মানুষের কাছে তোলে ধরতে হবে।

 

তিনি আরও বলেন, ‘২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট মহানগর গঠিত। এ ওয়ার্ডের নেতাকর্মীদের কথা শুনেছি। আমরা তাদের কথা জেনেছি। যদি ২৭টি ওয়ার্ডের সম্মেলন শেষ করা যেতো তাহলে মিটিংটা তাৎপর্যমূলক হতো। নতুন সভাপতি-সম্পাদককে নিয়ে যৌথ সভা করতাম।’

 

কর্মিসভার দিকনির্দেশনা, পরামর্শ সবকিছু ঘরের মধ্যে রাখলে হবে না। এসব মানতে হবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code