সিলেট ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ওই হাসপাতালের হিমাগারে রেখেছে কোতোয়ালি পুলিশ। তার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও স্বজন না পাওয়াতে তাকে সেখানে রাখা হয়েছে।
সিলেট ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, আব্দুল জলিল (৩০)পিতা-মৃত আব্দুল আলিম নাম ও হবিগঞ্জ জেলা পরিচয়ে পূর্নাঙ্গ ঠিকানা ছাড়াই কে বা কারা গত ১৯ মে বেলা ২টায় ওই যুবককে গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেই সটকে পড়ে। এর মাত্র ১ঘন্টার ব্যবধানে ওই যুবকের মৃত্যু ঘটে।
মৃত ব্যাক্তির গায়ের গড়ন হালকা, গায়ের রং শ্যামলা, লম্বাটে মূখায়ববে রয়েছে কুছা-কুছা দেড় ইঞ্চি পরিমান দাড়ি ও মূচ, শরীরের লম্বা অনুমান ৫ফুট ৪ ইঞ্চি। মাথায় ২ইঞ্চি পরিমান কালো চুল। কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর কারণ ‘বর্ডডেট’ উল্লেখ করেছেন।
এ ব্যাপারে সিলেট কোতায়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরী নং-১২১৭ তারিখ-১৯.০৫.২০১৬ করে মৃতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। পাশপাশি হবিগঞ্জ জেলা পুলিশে বেতার বার্তা প্রেরন করা হয়েছে।
শুক্রবার পর্যন্ত কেউ যোগাযোগ না করায় পুলিশ এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত যুবকের কোন স্বজন বা আপনজন থাকলে এসআই আজিম পাটোয়ারী কোতোয়ালি মডেল থানা, এসএমপি, সিলেট, মোবাইল- ০১৮১৯-৫১৭০৬৪-এ স্বত্বর যোগাযোগ করতে বলা হয়েছে। বার্তা প্রচারের ৪৮ ঘন্টার মধ্যে কেউ যোগাযোগ না করলে আইনগত ও ধর্মীয় বিধানমতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি