সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকশ্রমিক মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

রোববার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন জানান, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আবুল হোসেন হত্যামামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

 

গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন চিকিৎসার পর ২৭ মে তিনি মারা যান।

 

শ্রমিক নেতাদের অভিযোগ, আবুল হোসেন হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলেও তারা দাবি করেন।

 

Manual7 Ad Code

যদিও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, আবুল হোসেন হত্যা মামলায় আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলার মূল আসামিদের গ্রেপ্তারে আমাদের একটি টিম কাজ করছে।

 

(সুরমামেইল/এসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code