সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী কর্তৃক শিশু ছাত্রী ধর্ষণ : ধর্ষক আটক

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭

সিলেট গ্যাস ফিল্ড কর্মচারী কর্তৃক শিশু ছাত্রী ধর্ষণ : ধর্ষক আটক

Manual4 Ad Code

জৈন্তাপুর  প্রতিনিধি :: সিলেট গ্যাস ফিন্ড লিমিটেড’র কর্মচারী কর্তৃক অবৈধভাবে বসবাস করে আসা সিবিএ নেতার নাতনী ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় ধর্ষককে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৪ মে) গ্যাস ফিল্ড লিমিটেড ফোরমেন্ট রেজিম্যান্ট নং সিল/২১৮ চট্টগ্রাম জেলার সাতকানিয়া গ্রামের মৃত দেবেন্দ্র কুমার দেব এর ছেলে দিলিপ কুমারদেব (৫০) কর্তৃক জামালপুর জেলার জামালপুর গ্রামের বর্তমান পূর্বালী/৪, গ্যাস ফিল্ড লিমিটেড নিয়মনীতি বহিঃভূক্ত (অবৈধ) ভাবে বসবাস করে আসা সাইফ উদ্দিনের মেয়ে সোমাইয়া ছোয়া (১০) কে ফুসলিয়ে ধর্ষন করে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ দিলিপ কুমার দেব (৫০) কে আটক করে।

Manual4 Ad Code

এঘটনায় ভিকটিমের মা শরিফা ইসলাম বাদী হয়ে নারী শিশু নির্যাতন ধমন আইনের ৯(১) ও ১০(১) ধারায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন, যাহার নং-১৩/১৭ইং।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারীরা ঘটনার দুঃখপ্রকাশ করে বলেন, আমরা ন্যাক্কার জনক এ ঘটনার সুষ্ট বিচার দাবী করছি।

Manual3 Ad Code

তারা আরও বলেন, গ্যাস ফিল্ড কোয়ার্টারের বিধিবহিঃভূক্তভাবে এক সিবিএ নেতা দীর্ঘদিন হতে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে কোয়ার্টার বিধিমালা অমান্য করে নিজের আত্মীয়স্বজন নিয়ে বসবাস করে আসছেন। অজ্ঞাত কারনে গ্যাস ফিল্ডের প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে অবৈধ বসবাসের সুযোগ দিচ্ছে। তারা অবৈধ বসবাসকারীকে উচ্ছেদের দাবীও জানান।

Manual5 Ad Code

এ বিষয়ে জিএম সার্ভিসেস নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছে। ধৃত আসামীকে থানায় হস্থান্তর করা হয়েছে। অন্য প্রশ্নের জবাবেতাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপার জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে ঘটনার তদন্তক্রমে মামলা রেকর্ড করে আটক দিলিপ কুমার দেবকে কোর্ট প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code