সিলেট জেলা বিএনপির ২ দিনব্যাপী কর্মসুচী কাল থেকে

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

সিলেট জেলা বিএনপির ২ দিনব্যাপী কর্মসুচী কাল থেকে

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসুচী ঘোষনা করেছে সিলেট জেলা বিএনপি। যথাযোগ্য মর্যাদায় শাহাদাত বার্ষিকী পালন ও কর্মসুচী সফলের জন্য সিলেট জেলা, সকল উপজেলা, পৌর শাখা ও তাদের আওতাধীন সকল শাখার দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ- জেলা বিএনপি ঘোষিত শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীর ২দিনের কর্মসুচী সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual7 Ad Code

২দিনের কর্মসুচী হল- ৩০ মে সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল। ৩১ মে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও শিরনী বিতরন। এছাড়া সিলেট জেলার সকল উপজেলা, পৌর শাখা ও তাদের আওতাধিন সকল শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন করা হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ- জেলা বিএনপি ঘোষিত শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীর ২দিনের কর্মসুচী সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code