সিলেট ডেকে নিয়ে সাবেক কাউন্সিলর পুত্রকে কোপালো সন্ত্রাসীরা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৫

সিলেট ডেকে নিয়ে সাবেক কাউন্সিলর পুত্রকে কোপালো সন্ত্রাসীরা

Manual2 Ad Code

sylhet-councillor20151220181856

 

Manual8 Ad Code

সুরমা মেইল : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত শানুর ছেলে রায়হান ইসলামকে (২২) গুরুতর অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রোববার রাত ১১টায় তাকে ঢাকায় পঠানো করা হয়।

Manual7 Ad Code

গতকাল রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে রামদার আঘাতে বাম হাতের আঙুল খুঁইয়েছেন সাবেক কাউন্সিলর শানু।

এর বছর আগে শানুর আরেক ছেলে কলেজছাত্র সোহানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শানু অভিযোগ করে বলেন, তার অপর ছেলে সোহানকে যারা হত্যা করেছে তারাই রায়হানকে কুপিয়েছে।

Manual6 Ad Code

প্রায় এক বছর জেল খেটে গত ১৫ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান রায়হান। কারগার থেকে বের হওয়ার ৬ দিনের মাথায় ঘর থেকে ডেকে নিয়ে রায়হান ইসলামকে কোপায় সন্ত্রাসীরা। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের রামদার কোপে সাবেক কাউন্সিলর শানুর একটি আঙ্গুল কেটে গেছে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ৮ টার সময় শানুর শেখঘাটস্থ ৫২/৪ খুলিয়াপাড়ার বাসা থেকে পাপ্পু নামের এক যুবক রায়হানকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে শেখঘাটস্থ গরম দেওয়ান (রহ.) মাজারের পাশে মা ভ্যারাইটিজ স্টোরের পাশে গেলে রায়হানকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে কয়েকজন যুবক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code