সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : ঈদে ঘরফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে সিলেট-ঢাকা মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে পুলিশি টহল এবং বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া দীর্ঘ এ পথে কোনোভাবেই যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য বাড়ানো হয়েছে ট্রাফিক তৎপরতাও।
পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-সিলেট মহাসড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে হাইওয়ে ও থানা পুলিশ। এ জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ টিম। ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি অংশে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় শুধু ঈদের আগে নয় ঈদের পরও জেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে এ মহাসড়কে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুর রহমান বলেন- মহাসড়কে যাত্রীদের জানমাল রক্ষার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করছে। সে অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ঠেকানোর জন্য বিভিন্ন গাড়িতে পুলিশের তল্লাশি অব্যাহত আছে। এ অভিযান চলবে ঈদের পর পর্যন্ত।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি