সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে নতুন একটি বিরতিহীন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন ট্রেন চালুর নীতিগত অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ সংগ্রহের পরই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

 

বুধবার (১৫ জলিাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

 

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।

 

Manual1 Ad Code

রেলমন্ত্রী আরও জানান, বর্তমানে ইঞ্জিন ও যাত্রীবাহী কোচের সংকট থাকায় নতুন ট্রেনটি এখনই চালু করা সম্ভব হচ্ছে না। এ সংকট নিরসনে ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে।

 

Manual1 Ad Code

তিনি আরও জানান, রেলওয়ের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য পৃথক ডিপিপি অনুমোদনের প্রক্রিয়াও চলমান। প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে এলেই নতুন ট্রেনটি চালু করা হবে।

 

এদিকে একই রুটে ভবিষ্যতে ব্রডগেজ ট্রেন চালুর সম্ভাবনা নিয়েও সংসদে প্রশ্ন ওঠে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথটি মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথ ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা সম্ভব হলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code