সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামে রেল যোগাযোগ স্বাভাবিক

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জানকিছড়ায় রেললাইনের ব্রিজ মেরামত করা হয়েছে। জানকিছড়ায় রেললাইনের ব্রিজের একটি খুঁটি দেবে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে ১১ টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Manual3 Ad Code

ট্রেন যোগাযোগ বন্ধ থাকার ১০ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন।

Manual6 Ad Code

শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার রাত ২টার দিকে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে শ্রীমঙ্গল উপজেলার জানকিছড়া এলাকার ১৫৭ নম্বর রেলসেতুটি দেবে যায়।

শনিবার সকালে এ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। রেলসেতুটির দেবে যাওয়া খুঁটি সংস্কার করে শনিবার সাড়ে ১১ টায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code