সিলেট দলিল লেখক ও আইনজীবী সহকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

সিলেট দলিল লেখক ও আইনজীবী সহকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

Manual8 Ad Code

Untitled-1
সুরমা মেইল নিউজ : সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ও আইনজীবী সহকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্রায় একঘন্টা ভূমি রেজিস্ট্রেশন বন্ধ ছিল। আজ বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি দিলহাজ আহমদ জানান, সুমন আহমদ নামের এক আইনজীবী সহকারী দলিল রেজিস্ট্রি করতে সদর সাব-রেজিস্ট্রি অফিসে যান। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে দলিল লেখকরা তাকে আটকে রাখেন। খবর পেয়ে আইনজীবী সহকারী সেখানে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সুমনকে সেখান থেকে ছাড়িয়ে আনা হয়। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সায়েক আহমদ জানান, আইনজীবী সহকারী সুমন দলিল রেজিস্ট্রি করতে এসে দলিল লেখকদের সাথে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে সুমন ফোনে তার সহযোগীদের ডেকে এনে দলিল লেখকদের উপর হামলা চালায়। তখন দলিল লেখকরা হামলাকারীদের প্রতিরোধ করে। বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, দলিল লেখক ও আইনজীবী সহকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code