সিলেট পর্বে ইয়েস কার্ড ২৫ সাঁতারুর

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৬

সিলেট পর্বে ইয়েস কার্ড ২৫ সাঁতারুর

Manual3 Ad Code

unnamed

Manual1 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভাবনাময় সাঁতারু খোঁজে বের করার লক্ষ্যে সাঁতারু অন্বেষন প্রতিযোগিতার সিলেট পর্বে ইয়েস কার্ড পেয়েছেন ২৫ সাঁতারু।

Manual6 Ad Code

শনিবার  সিলেট পর্বে ১৯ জন ছেলে ও ৬ জন মেয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উর্ত্তীণ হন। তাদেরকে ঢাকায় নিয়ে পরবর্তী প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Manual1 Ad Code

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সিলেট জেলার ১১৪ জন ছেলে ও ১৪ জন মেয়ে সাঁতারু অংশ নেন।

সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস  এম ফেরদৌস, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code