সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৫
সুরমামেইল ডটকম: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন । এ ঘটনায় প্রাইভেট কারের ৪ জন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরো ১ যাত্রী।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার হাজীবাজার ধরমপুর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূবালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৫), মৌলভীবাজারের কুলাউড়ার আদিল চৌধুরী (৩৪), সঞ্জিত (৩০) ও প্রকৃতি (৩২)।
স্থানীয় সূত্র জানা যায়, একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১১-১২১২) সিলেটের দিকে আসছিল। এ সময় পেছন দিক থেকে আসা পান বোঝাই ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কারের হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের ২ জন যাত্রী এবং হাসপাতালে আরোও ২ জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং ২ জন ওসমানী হাসপাতালে মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি