সিলেট বিভাগের তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

Manual4 Ad Code

আবুল কাহের চৌধুরী, মো. মিজানুর রহমান চৌধুরী ও মিজানুর রহমান (ভিপি মিজান)। বাঁ থেকে


নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

 

রোববার (১৫ মার্চ) সিলেট বিভাগের তিন জেলাসহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এরমধ্যে সিলেট বিভাগের তিন জেলা পরিষদের দায়িত্ব পেয়েছেন- সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরীকে এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমানকে (ভিপি মিজান)।

 

Manual5 Ad Code

স্থানীয় সরকার বিভাগ জানায়, জেলা পরিষদের কার্যক্রম সচল রাখা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

 

গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়। নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code