সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য প্রবাসীকে শর্টগানের ১৫০ রাউন্ড গুলিসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (০৪ জুন) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।
সূত্র জানায়- শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সবুর। সকাল ১০টার দিকে তার লাগেজ স্ক্যানিং করার সময় শর্টগানের গুলির অস্তিত্ব ধরা পড়ে।
লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে গুলির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি আবদুস সবুর। ফলে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একে এম আবুল বাশার গুলিসহ যুক্তরাজ্য প্রবাসীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি