সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর,

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর,

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে  ৩১ দশমিক ৭৭৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ৩৪ মাস শেষে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। মঙ্গলবার দুপুরে ঢাকার হোটেল রেডিসনে চুক্তি স্বাক্ষর করে সড়ক ও মহাসড়ক বিভাগ ও স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগমী ৩৪ মাসে রাস্তার কাজটি যেন শেষ হয়।

Manual6 Ad Code

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানিগঞ্জ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সড়ক সচিব এন এম সিদ্দিক, সড়ক বিভাগ সিলেটের অতিরিক্ত প্রকৌশলী ইফতেখার আহমেদ, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবুল মোমেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রকল্পের তথ্য জানিয়ে বলা হয়- স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড দু’টি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রথম প্যাকেজের চুক্তিমূল্য ১৯০.০৫ কোটি টাকা, যা দেবে বাংলাদেশ সরকার। প্যাকেজের আওতায় ১৩.৩৩ কিলোমিটার সড়ক বাঁধ, ১৩.৩৩ কিলোমিটার রিজিট পেভমেন্ট, ১৬১৯৯৬ বর্গমিটার রক্ষাপ্রদ কাজ, ২৪২৭৫৭ মিটার কম্পেকটেড স্টোন কলাম, ২৬১২ মিটার ফুটপাতসহ ড্রেন, ৪৪৪৪ মিটার টো-ওয়াল এবং আরসিসি রিটেইনিং ওয়াল কাজ করা হবে।

দ্বিতীয় প্যাকেজে একই ঠিকাদারি প্রতিষ্ঠান ২২৫.৪০ কোটি টাকা ব্যয়ে ১৬ .৭২ কিলোমিটার সড়ক বাঁধ, ১৬.৭২ কিলোমিটার সড়ক ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ৭৫ মিটার ১টি সেতু নির্মাণ, ২ টি কালভার্ট নির্মাণ (৬ মিটার), ২২০০৮৪ বর্গমিটার রক্ষাপদ কাজ, ২৬১২৮৮ মিটার কম্পেকটেড স্টোন কলাম, ২৬৭৪০ মিটার ফুটপাতসহ ড্রেন, ১০৪৩০ মিটার টো ওয়াল এবং আরসিসি রিটেনিং ওয়াল কাজ করবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code