সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান বদলি

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান বদলি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমানকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

Manual1 Ad Code

 

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করে ঢাকায় পুলিশের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

জানা গেছে, ড. জিল্লুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের গুরুত্বপূর্ণ কোনো পদে তাঁর পদায়ন হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) থাকাকালে ৫০ লাখ টাকা ঘুষ ফান্ড তৈরির অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। পরে দুই বছর পর তাঁকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code