সিলেট ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে শেষ হলো ৭ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ৩০ মে থেকে একাডেমির চিত্রশালা শুরু হয়ে ৫ জুন (সোমবার) রাত ৯টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠান করা হয়।
সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যকলায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রাপ্ত ভবতোষ রায় বর্মণ, যন্ত্রশিল্পীতে সম্মাননা পদক প্রাপ্ত গুণীজন পান্না দাস, কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শহীদুজ্জামান স্বপন ও তবলা সহকারী জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের পক্ষে আশরাফুল ইসলাম অনি ও বৃষ্টি রাজ ঋতু এবং অভিভাবকবৃন্দের পক্ষে বেলাল আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সপ্তাহব্যাপী এই কর্মশালায় সিলেটের ৭২ জন নবীনশিল্পী অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি