সিলেট সদর উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৬

সিলেট সদর উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

Manual5 Ad Code

Picture-041

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে সকাল থকে বিকেল পর্যন্ত বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সমপন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গনণার কাজ। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৯৫টি কেন্দ্রের ৬০৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে সংঘাত-সংঘর্ষের কারণে টুকেরাবাজারের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এবার সদর উপজেলার ৮টি ইউনিয়নের ২ লাখ ৭ হাজার ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে ভোট গ্রহণ শেষে এখন বিভিন্ন কেন্দ্রে গণনার কাজ চলছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, সদর উপজেলার ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৩নং খাদিমনগর, ৪নং খাদিমপাড়া, ৫নং টুলটিকর, ৬নং টুকেরবাজার, ৭নং মোগলগাঁও ইউনিয়ন এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

এসব ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৪৯০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা পদে ৯১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৯ জন প্রার্থী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code