সিলেট ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
সুরমা মেইল : সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস ও বর্তমান জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আগমদ ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে নগরের সাগরদিঘীরপাড়স্থ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র অফিস সংলগ্ন এলাকার একটি ফাস্ট ফুড দোকানের মালিকের দুই ছেলেকে কুপিয়ে গুরুত্বর আহত করার অপরাধে দাখিলকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সিলেটের বিভিন্ন থানায় কালা ফারুকের বিরুদ্ধে জায়গা দখল, চাদাঁ দাবিসহ নানা ধরনের একাধিক মামলা রয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকলীগের অনুষ্ঠানের নাম করে সিলেট বিআরটিএ অফিসে এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, সরকারি কর্মকর্তার ওপর হামলা, দুই ব্যবসায়ী ভাইকে ছুরিকাঘাতের মামলার আসামি কালা ফারুক। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি