সিলেট সার্কিট হাউসে আগুন

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৬

সিলেট সার্কিট হাউসে আগুন

Manual7 Ad Code

cir
সুরমা মেইল নিউজ : সিলেট সার্কিট হাউসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌণে ১১টার দিকে সার্কিট হাউসের নতুন ভবনের একটি ভিআইপি রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

Manual5 Ad Code

প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই সার্কিট হাউসের দুইটি রুম পুড়ে ছাই হয়ে যায়।

সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা সার্কিট হাউসে পৌঁছার আগেই আগুনের তীব্রতা আরও বেড়ে যায়।

Manual2 Ad Code

বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন তৈরির সময় ফায়ার সার্ভিসের একটি দল সার্কিট হাউসে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো আগুন নেভানো সম্ভব হয়নি।

সার্কিট হাউসে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো কেউ বলতে পারছেন না। আগুন নেভানোর পর আলামত দেখে আগুনের সূত্রপাতের কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code