সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

Manual3 Ad Code

শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করতে পারেননি তারা।

Manual6 Ad Code

 

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, শনিবার ও রবিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আভিযানিক দল সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

Manual3 Ad Code

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানির পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code