সিলেট সীমান্তে মাদকসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

সিলেট সীমান্তে মাদকসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে ৯৩ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।

 

রোববার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

 

Manual1 Ad Code

তিনি বলেন, অভিযানে ভারতীয় গরু, মহিষ, চিনি, চা পাতা, কম্বল, ক্রিম ও মদসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

আটক মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল।

 

Manual1 Ad Code

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code