সিলেট সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬

সিলেট সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সাত জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। কড়া পাহারার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে ৪৮ বিজিবি।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্ত দিয়ে সাত জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে তারা দু দেশের শূন্যরেখায় অবস্থান করছেন।

Manual5 Ad Code

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫১ সীমান্ত পিলারের ৩৩নং সাব পিলারের পাশ দিয়ে বিএসএফ সাত জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। সে সময় বিজিবি সদস্যরা পুশইন রুখে দিয়ে তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য করেন। বর্তমানে সীমান্ত পিলারের প্রায় ৫০ গজ ভারতীয় অংশে ওই সাত জন অবস্থান করছেন।

 

Manual5 Ad Code

৪৮ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সীমান্তের পরিবেশ শান্ত আছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code