সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লক্ষ টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একাধিক বিওপি একযোগে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপির টহল দল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদী, টমেটো, চিনি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮০ লক্ষ ৮৫ হাজার ৫৭০ টাকা, যা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। তারই অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
(সুরমামেইল/জেআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি