সিলেট-৫: উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

সিলেট-৫: উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা চালানো এবং দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের সাথে অশোভন আচরণের প্রেক্ষিতে কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান এই নোটিশ প্রদান করেন।

 

নোটিশ সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণার নির্ধারিত সময়সীমার আগে গত ১২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারের হলরুমে উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে তাঁর শতাধিক নেতা-কর্মী ও সমর্থক প্রচারণা চালান। খবর পেয়ে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।

 

অভিযোগে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে প্রার্থীর কর্মী-সমর্থকরা তাঁদের ঘিরে ধরে বিভিন্ন অশ্লীল স্লোগান দেন এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে উচ্চস্বরে কথা বলেন। পরবর্তীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে ইউএনও নিজে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি বন্ধ করার অনুরোধ জানান। কিন্তু উবায়দুল্লাহ ফারুক ও তাঁর নেতৃবৃন্দ সেই অনুরোধ উপেক্ষা করে নির্বাচনি প্রচারণা ও ভোট প্রার্থনা অব্যাহত রাখেন।

Manual8 Ad Code

 

ইউএনও’র নোটিশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি ব্যতীত অনুষ্ঠান আয়োজন এবং প্রশাসনের নির্দেশ অমান্য করা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

 

এই অবস্থায়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী কেন তাঁর প্রার্থিতা বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ১৫ জানুয়ারি সকাল ১০টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই শোকজ নোটিশের পর এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code