সিসিক মেয়র আরিফের বরখাস্তের আদেশ স্থগিত

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭

সিসিক মেয়র আরিফের বরখাস্তের আদেশ স্থগিত

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বিতীয় দফায় করা বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

Manual4 Ad Code

আজ (সোমবার) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। আইনজীবী আবদুল হালিম কাফি স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ আইনি লড়াইয়ে পদ ফিরে পাওয়ার পর গতকাল রবিবার বিএনপিপন্থী তিন মেয়রকে আবার বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিন মেয়রের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Manual3 Ad Code

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে সোমবার হাইকোর্টে আবেদন করেন মেয়র আরিফুল। সেই আবেদনের শুনানি করে আদালত এই স্থগিতাদেশ দেয়।

Manual7 Ad Code

মেয়র পদ থেকে আরিফুল হককে বরখাস্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code