সিসিক মেয়র আরিফ আবারও কারাগারে

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬

সিসিক মেয়র আরিফ আবারও কারাগারে

Manual8 Ad Code

2016_04_11_13_56_12_mJ7rdJl
সুরমা মেইল নিউজ : জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী। এর আগে গত ২৮ মার্চ ১৫ দিনের জন্য তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

Manual1 Ad Code

সোমবার দুপুরে জামিনে আবেদন নামঞ্জুর করেছেন সিলেট দ্রুত বিচার আদালত। এ তথ্য জানিয়েছেন সিলেট দ্রুত বিচার আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর।

তিনি জানান, সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। তিনি আরো জানান- শুনানি শেষে আদালতের বিচারক মকবুল আহসান আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন। জামিনের মেয়াদ বর্ধিত না হওয়ায় আরিফকে ফের কারাগারেই ফিরে যেতে হয়েছে বলে জানান তিনি।

Manual2 Ad Code

উল্লেখ্য- ২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরে ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। মায়ের অসুস্থতার জন্য গত ২৮ মার্চ ১৫ দিনের জন্য জামিন পেয়েছিলেন তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code