সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

সীমান্তে বিএসএফের হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
চোরাচালানের কয়লা আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তগ্রাম চাঁনপুরের কাদির মিয়ার ছেলে নজির মিয়া, একই গ্রামের সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া,পাশর্^বর্তী আমতৈল গ্রামের মৃত হযরত আলীর ছেলে আশক আলী।

 

রোববার (০৬ নভেম্বর) বিকেলে ভারতীয় রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল ভারতের অভ্যন্তরে মেঘালয় পাহাড়ের নয়াছড়া থেকে তাদেরকে আটক করে।

 

স্থানীয় সুত্র জানায়, ২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ ১২০৫ মেইন পিলার অতিক্রম করে রবিবার বিকেলে চোরাচালানের কয়লা আনতে গেলে নজির, জসিম ও আশক আলীকে আটক করে ভারতের রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল।

Manual4 Ad Code

 

রোববার সন্ধ্যায় ২৮ বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নির্মল কুমার মোহন্ত’র নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বিএসএফ কতৃক ওই তিন বাংলাদেশী নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেন।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code